আজ চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে প্রথম চার দিনের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এ বনাম বাংলাদেশ এইচপি ক্রিকেট দল। প্রথম দিন শেষে সুবিধাজনক স্থানে রয়েছে বাংলাদেশ এ ক্রিকেট দল। প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করেছে তারা।
দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রান করেন টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। ২০৩ বল ও ৩০২ মিনিটের ইনিংসটিতে চারের মার ছিল ৮টি ও ছয়ের মার ছিল ৩টি। জাতীয় দলের আরেক ওপেনার সাদমান থামেন হাফসেঞ্চুরি করে।
১৩৩ বলে ৮টি চারের মারে ৫৮ রান করেন সাদমান। তিনি হাসান মুরাদের বলে মাহমুদুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। ২৪ রানে প্রথম উইকেট হারায় ‘এ’ দল। তবে সাদমান-শান্তর জুটিতে প্রতিরোধ গড়ে দলটি। দুজনের জুটি থেকে আসে ১২৩ রান।
![]()
![]()
![]()
![]()
![]()
শান্ত-সাদমান রান পেলেও ইনিংস বড় করতে পারেননি ওপেনার সাইফ হাসান ও মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী। দুজনেই ক্রিজে থিতু হয়ে ফেরেন সাজঘরে। ১৯ বলে ১৫ রান করেন সুমন আর ৩৬ বলে ২১ রান আসে ইয়াসিরের ব্যাট থেকে। ইরফান শুক্কুর ২৮ ও মুনিম শাহরিয়ার ১৫ রানে অপরাজিত আছেন। এইচপির হয়ে একটি করে উইকেট নেন মাহমুদুল হাসান, সুমন খান, রেজাউর রহমান ও হাসান মুরাদ।
