বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস। একের পর এক আকর্ষণীয় ইনিংস খেলেছেন তিনি। লিটনকে সবসময়ই আগামীদিনের তারকা ক্রিকেটার হিসেবে উল্লেখ করে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও এই অল্প সময়ের মধ্যে মুদ্রার দুই পাশেই দেখেছেন লিটন দাস।
![]()
![]()
![]()
![]()
![]()
তবে এখন তিনি ধীরে ধীরে অনেককিছুই শিখছেন বলে জানিয়েছেন লিটন। ম্যাচ শেষে লিটন জানান, টি-টোয়েন্টিতে ১২০ বলও অনেক সময়। শুধু মানসিকতার পরিবর্তন দরকার। তিনি বলেন, ‘আমার জন্য না, সবার জন্যই বলছি। চিন্তাধারা পরিবর্তন করলে ১২০ বল অনেক সময়”।
“এখন ধীরে ধীরে বোঝা শুরু করেছি, আগে হয়তো ওভাবে বুঝতাম না। এটা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি, আপনি যত খেলবেন ততই শিখবেন। আমার মনে হয় এ জায়গায় নিজের খেলা বোঝার চেষ্টা করছি, ভবিষ্যতে যেন টিমকে সহযোগিতা করতে পারি।”
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর অনেক সমালোচনা হয়েছিল তাকে নিয়ে। এমনকি দল থেকে বাদ পড়তে হয়েছিল তাকে। তবে সমালোচনাকে দূরে ফেলে আবারো দুর্দান্ত রূপে মাঠে ফিরেছেন লিটন দাস।
চার টেস্ট খেলে করেছেন দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি। তার মধ্যে একটি সেঞ্চুরি নিউ জিল্যান্ডের মাটিতে। এরপর ওয়ানডেতে আফগানদের বিপক্ষেই পেয়েছেন সেঞ্চুরি। এবার টি-টোয়েন্টিতে নেমেই করলেন হাফ সেঞ্চুরি।
![]()
![]()
![]()
![]()
![]()
যেন মাথা খুলছে লিটনের। তার কথায় সেটির ছাপ ফুটে উঠেছে, “সেরা বা এমন কিছু নেই। ভালো চিন্তাধারা আছে, ব্যাটে-বলে ভালো লাগছে, যতটুকু ধরে রাখা যায়। প্রথমে বলতে চাই, অস্বস্তি লাগছিল না। আমার যে ভূমিকা, তাতে কোনোদিন সফল হবেন, কোনোদিন হবেন না। বিশ্বকাপে যেমন ব্যর্থ হয়েছি। ওটা অতীত। এ ম্যাচে সুযোগ পেয়েছি, ভালো খেলার চেষ্টা করেছি।”
