আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছে মুশফিকুর রহিম। গতকাল অনুশীলনের সময় বুড়ো আঙুলে চোট পান মুশফিকুর রহিম। এক্স-রেতে কোনো সমস্যা না ধরা পড়লেও প্রথম টি-টোয়েন্টিতে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না নির্বাচকরা।
বিসিবি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, আফগানিস্তানের বিপক্ষে মুশফিককে ছাড়াই প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আজ বিকাল ৩টায় আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, “বাংলাদেশ উইকেটকিপার মুশফিকুর রহিম আজকের প্রথম টি-টোয়েন্টিতে নেই। ডানহাতের বুড়ো আঙুলে আঘাত পাওয়ার কারণে ছিটকে গেছেন তিনি।”
দ্বিতীয় ম্যাচের আগে তাকে পর্যবেক্ষণ খরা হবে জানান তিনি, “মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে থাকবেন তিনি এবং ৫ মার্চের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তার খেলা হবে কি না সেই সিদ্ধান্ত নিতে শুক্রবার তাকে মূল্যায়ন করা হবে।”
![]()
![]()
![]()
![]()
![]()
বুধবার অনুশীলনে ওয়ার্ম আপের পর ইনডোরে ব্যাটিং অনুশীলনে চলে যান মুশফিক। সেখানে শরিফুল ইসলামের বলে তিনি আঘাত পান আঙুলে। এরপর দ্রুত স্ক্যান করানো হয়। এর আগে তিনি শের-ই-বাংলার মূল উইকেটে জেমি সিডন্সকে নিয়ে ব্যাটিং করেছিলেন। ইতিমধ্যেই দলে নেওয়া হয়েছে আরেক উইকেটকিপার-ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহানকে।
