বর্তমান সময়ে বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিয়ে অনেক চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি সময়ে হতেল মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করলো প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা।
![]()
![]()
![]()
![]()
![]()
তবে লিটন সৌম্যদের পারফরম্যান্স নিয়ে মোটেও চিন্তিত নন বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স। ভালো উইকেটে তাদের কাছ থেকে রান পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি সময়ে দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স জানিয়েছেন এ কথা।
সাক্ষাৎকারে তিনি বলেন, “কোচিং স্টাফ হিসেবে আমরা জানি ওপেনাররা কি করতে সমর্থ। তারা কঠিন কন্ডিশনেও ঝলক দেখিয়েছে। ভালো উইকেটে তাদের সেরাটা পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী”।
এই বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে তেমন একটি ভালো সময় যাচ্ছে না লিটন দাসের। তবে এই ব্যাটসম্যানকে নিয়ে অনেক আশাবাদী অ্যাশওয়েল প্রিন্স। লিটন যদি তার সেরাটা দিয়ে খেলতে পারে তাহলে সে বিশ্বের সেরা ১০ ব্যাটসম্যান হবে বলে বিশ্বাস করেন অ্যাশওয়েল প্রিন্স।
![]()
![]()
![]()
![]()
![]()
“যদি একটা বিষয়ও হয় আমি লিটনের কাছে চাইব সে যেন নিজের উপর আস্থা রাখে। আমি দেখেছি তার সহজাত সামর্থ্য কতটা বেশি। আমি মনে করি সে সব সংস্করণেই বিশ্বের সেরা ১০ ব্যাটসম্যানের একজন হতে পারবে। যদি সে এটা বিশ্বাস করে এবং সেভাবেই সব কিছুকে গ্রহণ করে তাহলে সে অনেক অনেক ধারাবাহিক হবে”।- যোগ করেন তিনি।
