বাজে সময় কাটিয়ে দলে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রান মেশিন মুশফিকুর রহিম। তবে রানে ফেরার দিনে একটি লজ্জার রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম। গতকাল ৮২ রান করে দিন শেষ করা মুশফিকুর রহিম আজ সেঞ্চুরি মিস করেছেন মাত্র ৯ রানের জন্য।
বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বেশি বার “নার্ভাস নাইনটিজ’-এ আউট হওয়ার রেকর্ড গড়েছেন তিনি। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে ৯১ রানেই থেমে যায় মুশফিকের ২২৫ বলে ইনিংস।
ক্যারিয়ারে এর আগে ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৯৫, ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৩ ও ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৯২ রান করে আউট হয়েছিলেন মুশফিক। এর মধ্যে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছিল চট্টগ্রামেই।
তবে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি “নার্ভাস নাইনটিজ-এ আউট হয়েছেন মুশফিকুর রহিম। এখন পর্যন্ত তিনি নব্বইয়ের ঘরে আউট হয়েছেন সাতবার। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৭ টি সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন।
![]()
![]()
![]()
![]()
মুশফিকুর রহিমের পরে “নার্ভাস নাইনটিজ-এ সবচেয়ে বেশি আউট হয়েছেন তামিম ইকবাল। তিনি আউট হয়েছেন মোট ছয়বার। এছাড়াও শাকিব আল হাসান “নার্ভাস নাইনটিজ-এ আউট হয়েছেন চারবার।
