চট্টগ্রামে বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে প্রথম ইনিংসে ৩৩৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশে এ ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান করেন সাদমান ইসলাম।
গতকাল ৫ উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ এ ক্রিকেট দল। তবে আজ ব্যাট হাতে সুবিধা করতে পারেনি মোহাম্মদ মিঠুনের দল। শেষ পাঁচটি উইকেট মাত্র ৭৯ রানে হারায় তারা।
বাংলাদেশ ‘এ’ দল : মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, ইরফান শুক্কুর, মুনিম শাহরিয়ার, রাকিবুল হাসান, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি ও শহিদুল ইসলাম।
![]()
![]()
![]()
![]()
![]()
হাই-পারফরম্যান্স একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু, তৌহিদ হৃদয়, আকবর আলি (অধিনায়ক), আনিসুল ইসলাম, তানজিম হাসান সাকিব, সুমন খান, তানভির ইসলাম, রেজাউর রহমান রেজা ও হাসান মুরাদ।
