অজান্তেই বিরল বিশ্বরেকর্ড গড়লো বাংলাদেশের বাঁহাতি বোলাররা
নিজস্ব প্রতিবেদকক্রিকেট রেকর্ড
অজান্তে দারুন একটি বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। গতকাল আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬৪ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। তবে এই দিন বিশ্বের একমাত্র দল হিসেবে আফগানদের বিপক্ষে বিশ্ব রেকর্ড করেছে টাইগাররা। ক্রিকেট বিশ্বে প্রথমবারের মতো বিপক্ষে দলের সবকয়টি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের বাঁহাতি বোলাররা।
বাংলাদেশের দেয়া ১৫৬ রানের জবাবে ব্যাট করতে নামা আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে পাঠান বাংলাদেশি স্পিনার নাসুম আহমেদ। নিজের করা দ্বিতীয় ওভারে আরও দুই আফগান ব্যাটার হজরতউল্লাহ জাজাই এবং কে সাজঘরে ফেরান তিনি।
আফগানিস্তানের পরের দুই উইকেট নিজের করে নেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। পঞ্চম উইকেটে দলের হাল ধরার চেষ্টা করা আফগান অধিনায়ক মোহাম্মদ নবিকে সাজঘরে ফেরান ১৬ রানে। আর ম্যাচে আফগানিস্তানের সবচেয়ে সফল ব্যাটার নাজিবুল্লাহ জাদরানকেও আউট করেন সাকিব। আউট হওয়ার করেন জাদরান করেন ২৬ রান।
চাপে পড়া আফগানিস্তানকে উঠে দাঁড়াতেই দেননি শরিফুল-মোস্তাফিজরা। রশিদ খান আউট হন ১ রানে। এছাড়া ২০ রানে আজমতউল্লাহ ওমরজাই, ৮ রানে কায়েস আহমেদ এবং ৪ রানে আউট হন মুজিব উর রহমান। আর ফজলহক ফারুকি অপরাজিত থাকেন শূন্যরানেই। নাসুম আহমেদ চারটি শরিফুল ইসলাম তিনটি সাকিব-আল-হাসান দুটি এবং মুস্তাফিজুর রহমান নিয়েছেন একটি উইকেট। একমাত্র ডানহাতি বলার মেহেদী হাসান এই দিন কোনো উইকেট পাননি।