NELSON, NEW ZEALAND - DECEMBER 29: Mashrafe Mortaza of Bangladesh celebrates the wicket of Martin Guptill of New Zealand during the second One Day International match between New Zealand and Bangladesh at Saxton Field on December 29, 2016 in Nelson, New Zealand. (Photo by Martin Hunter/Getty Images)

ডিপিএল ও বিপিএল তো অবশ্যই খেলব। সুযোগ পেলে জাতীয় লিগের দুই-একটা ম্যাচও খেলতে চাই : মাশরাফি বিন মর্তুজা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট

দীর্ঘদিন পর গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। করোনার কারণে গত বছরের মার্চে ঢাকা প্রিমিয়ার লিগ স্থগিত হওয়ার পর আর ক্রিকেটের আশপাশেই দেখা যায়নি মাশরাফি বিন মর্তুজাকে।

এরপর একাধিক ঘরোয়া ক্রিকেট লীগ আয়োজন হলেও মাঠে দেখা যায়নি তাকে। তবে শেষ পর্যন্ত মাঠে ফেরার জন্য অপেক্ষায় রয়েছেন মাশরাফি বিন মোর্তজা। দীর্ঘদিন ধরে মাঠে না থাকার কারণে ওজন অনেক বেড়ে গিয়েছিল মাশরাফির। কিন্তু শেষ পর্যন্ত মাঠে ফেরার জন্য ১৫-১৬ কেজি ওজন কমিয়েছেন তিনি।

মূলত ঢাকা প্রিমিয়ার লীগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলার জন্যই মাঠে ফিরতে চান মাশরাফি বিন মুর্তজা। আর সে জন্যই ওজন কমিয়েছেন তিনি। তবে শুধু বিপিএল এবং বিপিএল নয় জাতীয় ক্রিকেট লিগের লংগার ভার্সনে খেলতে চান মাশরাফি বিন মুর্তজা।





মাশরাফি জানিয়েছেন, ‘ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ) ও বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) তো অবশ্যই খেলব। সুযোগ পেলে জাতীয় লিগের দুই-একটা ম্যাচও খেলতে চাই।’ তবে মাশরাফির মূল লক্ষ্য ঢাকা প্রিমিয়ার লিগ আর বিপিএল। যত দূর জানা গেছে, এই দুটি আসরে তাঁর দল পাওয়াও একরকম নিশ্চিত।